শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় সেনা সদস্যের মৃত্যু

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় রিফাত খন্দকার (২৩) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের রোস্তম আলীর ছেলে। তিনি ঢাকা সাভার ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, সাময়িক ছুটি নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।

স্থানীয়রা জানান, সেনা সদস্য রিফাত নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের পশ্চিম পাশ থেকে পূর্ব দিকে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত নামা মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম বলেন, নিহত সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ বগুড়া সেনানিবাস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনায় ব্যবহৃত ঘাতক যানবাহন শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

