অর্ধনগ্ন ভিডিও ফাঁসের হুমকি, শেরপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে অর্ধনগ্ন ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক টাইলস মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সুলতান বাদশা (৩৩)। তিনি শেরপুর উপজেলার শহাবন্দেগী ইউনিয়নের চকমুকুন্দ গ্রামের আসাদুলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের গৃহবধূর বাড়িতে টাইলসের কাজ করার সময় অভিযুক্ত সুলতান বাদশার সঙ্গে তার পরিচয় হয়।

সেই সূত্র ধরে কৌশলে তিনি গৃহবধূর মোবাইল থেকে অর্ধনগ্ন ভিডিও নিজের ফোনে স্থানান্তর করেন।
এরপর তিনি ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করছিলেন।
গত ১৪ সেপ্টেম্বর দুপুরে খন্দকারটোলা গ্রামের তাকওয়া মসজিদের পাশের এক ভাড়া বাসায় নিয়ে গিয়ে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী গত সোমবার (১০ নভেম্বর) রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সহযোগী হিসেবে ধুনট উপজেলার জোড়খালী গ্রামের আব্দুল হামিদের ছেলে লিমনকেও আসামি করা হয়েছে।
শেরপুর থানার এসআই জাহিদ বলেন, “মামলার প্রধান আসামি সুলতান বাদশাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।” প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর আসামিকে সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

