বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজা জব্দ

বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজা সহ চাচা ভাতিজা আটক। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শেরপুরে ছোনকা এলাকায় একটি হাইওয়ে রেস্তোরার সামনে।
স্থানীয় জনতার সন্দেহে বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ছোনকা এলাকায় একটি হাইওয়ে রেস্তোরার সামনে চেকপোস্ট থেকে আটক করে।
আটক দুজন হলেন, লিটন শেখ (৪০) ও তার সম্পর্কে ভাতিজা মো. পলাশ (২৫)। তাদের বাড়ি রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর পশ্চিমপাড়া সরদারবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শী দুজন বলেন, ওই দুইজন রংপুর থেকে একটি যাত্রীবাহী বাসের যাত্রী হয়ে দুইটি ব্যাগ নিয়ে শেরপুরের ছোনকা এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে থানা-পুলিশ অবহিত করা হয়।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল সিকদার বলেন, আটক ওই দুইজনের ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৮ কেজি। তারা দীর্ঘদিন ধরে এই মাদক কারবারি সাথে জড়িত বলে থানা পুলিশের কাছে স্বীকার করেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকালে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে বগুড়ার কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

