সীমাবাড়িতে জামায়াত নেতা দবিবুর রহমানের গণসংযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. দবিবুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের আয়োজনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট ও বাজার প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে প্রার্থীর সঙ্গে শোডাউনে অংশ নেন। শোডাউন চলাকালে এমপি প্রার্থী দবিবুর রহমান স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণসংযোগ চালান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম রাসেল, সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর ইমাম হোসেন, নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি মো. মনিরুজ্জামান, জামায়াত নেতা সাখাওয়াত হোসেনসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

