শেরপুরে প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরীর মায়ের পরলোকগমন

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর শাহাপাড়ার বাসিন্দা এবং মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠনের সম্মানে ভূষিত লক্ষ্মী রানী চৌধুরী আর নেই।
বার্ধক্যজনিত কারণে আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
লক্ষ্মী রানী চৌধুরী ছিলেন শেরপুর শহরের উত্তর সাহাপাড়ার পরলোকগত কেশবা নন্দ চৌধুরীর স্ত্রী এবং দৈনিক প্রথম আলোর শেরপুর উপজেলা প্রতিনিধি সঞ্জিব কুমার চৌধুরী (সবুজ চৌধুরী)-এর মা।

তিনি দুই ছেলে, এক কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোক নেমে এসেছে।
আজ রোববার বিকেল ৪টায় শেরপুর শহরের উত্তর বাহিনী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে আদিবাসী দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

