শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও ফার্নিচারের দোকান ভস্মীভূত

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীদহ দাখিল মাদ্রাসার দপ্তরি রফিকুল ইসলামের বসতবাড়ি এবং তাঁর ভাড়া দেওয়া একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে বসতঘরের পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে এবং ঘরের সকল আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও বগুড়া সদর থেকে আসা আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বসতবাড়ি ও দোকানের উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, আগুনের সূত্রপাত তার ভাড়া দেওয়া ফার্নিচারের দোকান থেকেই হয়েছে। দ্রুত আগুন তার বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। দোকানটির মালিক বাবু মিয়া।
শেরপুর ফায়ার স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

