শেরপুরে ভিকারুননিসার শিক্ষিকা ফজিলাতুনের পদত্যাগ দাবিতে মানববন্ধন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠটির সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী, সেক্রেটারি তাজরী নাহার, মাহফুজা আন নূরী, নিপা খাতুন, নায়েলা তাসনিম প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, হিজাব মুসলিম নারীর পরিচয় এবং ধর্মীয় অনুশাসনের অংশ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তা নিষিদ্ধ করা ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকারে হস্তক্ষেপ। আমরা এমন নীতি মেনে নেব না।” শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন বাধাগ্রস্ত করা সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন। এসময় শিক্ষিকা ফজিলাতুন নাহারের পদত্যাগ ও তাকে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তরা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জাতীয় নীতিমালা প্রণয়ন জরুরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের দ্রুত পদক্ষেপ দরকার।
অন্যদিকে, মঙ্গলবার (২৬ আগস্ট) স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের এক ফজিলাতুন নাহার নামের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষিকাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

শেরপুরে প্রকাশ্যেই চলছে মাদকের লেনদেন

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

