শেরপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

বগুড়ার শেরপুরে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কৈকি রানী তাঁতী (৭৩) নামের ওই নারী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
কৈকি রানীর বাড়ি উপজেলার হাতিগারা গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা বলেন, গত বুধবার সকালে রান্না শেষ করে চুলার আগুনে শীত নিবারণের চেষ্টা করছিলেন কৈকি। তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। তিনি দগ্ধ হন।
গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ওই নারীর মৃত্যুসংবাদ তিনি রাতে পেয়েছেন। পরে থানা-পুলিশের মাধ্যমে রাতেই তাঁর লাশ বাড়িতে আনা হয়। আজ শনিবার মরদেহের সৎকার সম্পন্ন হবে।
শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শেরপুরে ৩৬তম শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ৮ দিনব্যাপী যজ্ঞানুষ্ঠান শুরু

শেরপুরে হামলা-চাঁদা দাবির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

চিকিৎসার অভাবে মৃত্যু বাড়ছে, অচল ১৪ কোটির ট্রমা সেন্টার

শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মামলা

শেরপুরে সাউদিয়া ও শম্পাসহ ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

বগুড়া জেলার সেরা তদন্ত কর্মকর্তা শেরপুর থানার জয়নুল আবেদীন

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

