বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা গ্রামে মোছা. সুমাইয়া (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত দেড়টার দিকে খালার বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে তিনি ফাঁস নেন। সুমাইয়া রামপুর ভাটোহালী গ্রামের সাজু পাইকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পাস করার পর সুমাইয়া পড়াশোনা ছেড়ে বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সম্প্রতি সৎমায়ের সঙ্গে মনমালিন্য তৈরি হলে শনিবার তিনি খালা মোছা. শাহানারার বাড়িতে যান। এরপর মঙ্গলবার রাতে শয়নকক্ষে ফাঁস দেন।

ঘটনার পর কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কাহালু থানার এসআই মো. জমশেদ আলী আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

