বগুড়ার নতুন পুলিশ সুপার হলেন পিবিআইয়ের শাহাদাত হোসেন

বগুড়ায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন পিবিআইয়ের কর্মকর্তা শাহাদাত হোসেন। একই প্রজ্ঞাপনে বর্তমান বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসাকে বদলি করে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার বদলি ও পদায়ন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারির মাধ্যমে জেলার ভিত্তিতে এসপি চূড়ান্ত করা হয়। লটারির সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় ও ডিএমপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর শাহাদাত হোসেন বগুড়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন। আর জেদান আল মুসা দিনাজপুরে একই দায়িত্ব পালন করবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

