বগুড়ায় মহাসড়কের পাশে কম্বল মোড়ানো যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া গ্রামে বগুড়া-নাটোর মহাসড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে স্থানীয়দের সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কম্বল মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করে।
নিহতের নাম হৃদয় (৩০)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তার পরিবার।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর গাইবান্ধায় একটি খাবারের হোটেলে কাজের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন হৃদয়। ২১ নভেম্বর দুপুরে রাজশাহী যাওয়ার পথে তিনি ভুলবশত বগুড়া রেলস্টেশনে নেমে পড়েন। পরে রাতে তাকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

পরদিন সকালে মহাসড়কের পাশে মহসিন আলীর জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

