বগুড়ায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সন্দেহে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনীর একটি বিশেষ দল। অভিযানে বয়রা দীঘি গ্রামের বাসিন্দা আহাদ আলীর ছেলে সাজ্জাদকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক সাজ্জাদ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে একটি জার্মান তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনার পর এলাকায় আরও অস্ত্র ও সংশ্লিষ্টদের সন্ধানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

