বগুড়ায় দুই অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

বগুড়ায় কর্মরত দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে নতুন করে দুই কর্মকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষর করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে পঞ্চগড় জেলা পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বদলি করা হয়েছে।

অন্যদিকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) অতিরিক্ত পুলিশ সুপার শামস ই তারবীজকে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

