মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ

বাড়ির সামনে বাঁশের বেড়া, অবরুদ্ধ পাঁচ পরিবার

বিশেষ সংবাদ

বাড়ির সামনে বাঁশের বেড়া দেওয়ায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে পাঁচ পরিবার। নওগাঁর মহাদেবপুরের খোর্দ্দনারায়নপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে মো: জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়িতে চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে তার পরিবারসহ পাঁচটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দনারায়নপুর গ্রাম থেকে এই অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকরী কৃষক মো: জাহিদুল ইসলাম জানান, জমি জমার বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘ ৩০ বছর যাবৎ চলাচলের রাস্তা হঠাৎ গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় প্রতিবেশী মৃত আছমত আলীর ছেলে আক্কাছ আলী , মৃত আকরাম আলীর ছেলে, মো: আসাদুজ্জামান রানা ও আফজাল আলীর ছেলে ফিরোজ হোসেন আরও ৬ থেকে ৭ জনকে নিয়ে এসে আমার বসতবাড়ির সামনে আমাদের চলাচলের রাস্তার উপর জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করিয়া দেয়।

চলাচলের একমাত্র রাস্তায় এভাবেই বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করা হয়েছে পাঁচ পরিবারকে | ছবি : অন্বেষণ

আমি ও আমার পরিবারের লোকজন তাদেরকে চলাচলের রাস্তায় বেঁড়া দেওয়ার কাজে বাধা প্রদান করলে তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তাদের হাতে থাকা বাঁশের লাঠিসোঠা দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে। আমাদের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার কারণে আমারাসহ আরও পাঁচটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

এ ব্যাপারে অভিযুক্ত মো: আসাদুজ্জামান রানা বলেন, জাহিদুল ইসলামের পরিবার দীর্ঘদিন ধরে আমাদের জমির উপর দিয়ে চলাচল করে আসছিল। এখন আর আমরা আমাদের খলিয়ানের উপর দিয়ে রাস্তা দিতে চাই না। তাই আমরা বাঁশ দিয়ে বাঁশের বেড়া দেই দুই এক হাত তাদের জমির উপর যেতে পারে। পরবর্তীতে সেটি আমরা সরিয়ে নিয়ে আমাদের জমিতে বেড়া দিব।

ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রশাদ বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে একটি সালিশি বৈঠকের কথা ছিলো। তার আগে তারা বেড়া দিয়ে রাস্তা অবরোধ করেছে।

বাড়ির সামনে বাঁশের বেড়া দেওয়ার ব্যাপারে নওগাঁ মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই একমাত্র পূর্ণ সাক্ষী, অন্যরা আংশিক সাক্ষী।বৃহস্পতিবার...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি...

একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল আল্লাহ ভালো জানেন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরের চরম সময়ে কার কী ভূমিকা ছিল—তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তিনিই...

শিশু মেয়েকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ, মা আটক

নড়াইল সদর উপজেলায় তিন মাস বয়সী এক কন্যাশিশুকে গলায় গামছা প্যাঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনাটি...

বগুড়া-৬ উপনির্বাচনে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে বিএনপি প্রার্থী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে চলছে গণনা। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও...

শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়ার শেরপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬।...

বর্তমান সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপির অভিযোগ: পরওয়ার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম নির্বাচনেই...

আগামী দুই মাস পেট্রল-অকটেনে সংকট হবে না: জ্বালানি বিভাগ

দেশে আগামী দুই মাস পেট্রল ও অকটেন সরবরাহে কোনো...