মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনায় গুলিতে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আসামি নাছির গ্রেপ্তার

বিশেষ সংবাদ

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে ২ শিক্ষার্থী নিহতের মামলা মো: নাছির ভাণ্ডারী ওরফে নাছিরকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব

সোমবার (২ সেপ্টেম্বর) র‍্যাব-১২ ও র‍্যাব-৩ যৌথ অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করে। নাছির পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের মো: মুক্তার ভান্ডারির ছেলে।

২ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি সদর উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবু সাঈদ খাঁনের অন্যতম সহযোগী হিসেবে নাছির পরিচিত। নাছির হত্যা মামলার ৮ নম্বর আসামি।

পাবনায় গুলিতে ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আসামি নাছিরকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো: এহতেশামুল হক খান গণমাধ্যমকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র‍্যাব-১২ পাবনা ক্যাম্প ও র‍্যাব-৩ এর একটি যৌথ দল রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে আসামি নাছিরকে গ্রেপ্তার করে। পরে পাবনায় এনে তার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে ১টি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আ. লীগ নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই মারা যান পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো: জাহিদুল ইসলাম (১৯) ও সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মো: মাহবুব হাসান নিলয় (১৪)।

নিহত শিক্ষার্থী জাহিদুলের বাবা মো: দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত হন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ...

আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুর উপজেলা প্রশাসনের

বগুড়ার শেরপুর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের...