সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, প্রায় ১ লক্ষ মানুষ পানিবন্দী

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় প্রায় ১ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা ৬ দিন পর সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও এ জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে।

যমুনার চরাঞ্চলের ৩৪টি ইউনিয়নের অন্তত ৮৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পানির নিচে তলিয়ে গেছে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ফসল। বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার (০৮ জুলাই) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪৯ মিটার। গত ২৪ ঘণ্টায় পানির সমতল মাত্র ১ সেন্টিমিটার কমেছে।

বন্যার পানি এখনো বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কাজিপুর মেঘাই পয়েন্টে ১৫ দশমিক ২৯ মিটার রেকর্ড করা হয়েছে। এই পয়েন্টে পানি গত ২৪ ঘণ্টায় মাত্র ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। এখন পানি দ্রুত নেমে যাবে। এই মাসে আর এ পয়েন্টে পানি বাড়ার আশঙ্কা নেই। আর বড় ধরনের বন্যার আশঙ্কাও নেই।

ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আক্তারুজ্জামান জানিয়েছেন, ইতোমধ্যে জেলার ৫টি উপজেলায় ৩৪টি ইউনিয়নের পানিবন্দী মানুষদের মাঝে ১০৩ টন চাল, নগদ ৫ লক্ষ টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখনো ১২ শত টন চাল, নগদ ২০ লক্ষ টাকা ও ৭০০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সূত্রধর জানান, বন্যার পানিতে জেলার ৬ হাজার ৪৯৭ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এসব জমির পাট, কলা, তিল, মরিচ ইত্যাতি এখন পানির নিচে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হারুন অর রশিদ জানান, সিরাজগঞ্জে বন্যা হওয়ায় ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে। এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার জানান, জেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে। ফলে এসব প্রতিষ্ঠানে বন্ধ আছে পাঠদান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...