সাঈদী মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালির অভিযোগ ট্রাইব্যুনালে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ সূত্রে এ তথ্য জানা যায়। তিনি প্রসিকিউশন অফিসে পূর্ণ বিবরণসহ লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। চিফ প্রসিকিউটরের বরাবর অভিযোগটি দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
সুখরঞ্জন বালি সাংবাদিকদের বলেন, ‘সাঈদী একজন ভালো লোক ছিলেন। তার জানাজায় গিয়েছিলাম আমি।’ তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ করে আটক রাখা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। তার দাবি, এ ঘটনার আইনি প্রতিকার পাওয়া তার অধিকার।
সুখরঞ্জন বালির অভিযোগ, ২০১২ সালের ৫ নভেম্বর সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এলে সাদা পোশাকধারী পুলিশ তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর ২ মাস ১৭ দিন ‘গুম’ অবস্থায় রাখার পর সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়। সেখানে তিনি পাঁচ বছর জেল হাজতে ছিলেন বলেও জানান।
সুখরঞ্জন বালির আইনজীবী পারভেজ হোসেন বলেন, এ অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলীসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা দেলওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলার প্রেক্ষিতে সাক্ষী নিখোঁজ হওয়ার ঘটনা তখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

