আগে মুরগির ফার্মের মালিকও টিভির লাইসেন্স পেয়েছে: উপ-প্রেস সচিব

দেশে টেলিভিশন লাইসেন্স বিতরণে নানা রকম পরিচয়ের মানুষ জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, ‘সৈনিক লীগের সভাপতি থেকে শুরু করে মুরগির ফার্মের মালিক পর্যন্ত অনেকে দেশে টিভি লাইসেন্স পেয়েছেন।’
বুধবার (৮ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ বলেন, “নতুন দুটি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে। এটা নিয়ে গতকাল প্রথম আলো রিপোর্ট করেছে, ভালো রিপোর্ট। আমার কাছে বেশি ভালো লেগেছে এই কারণে যে চাইলে আমরা এখন এই রিপোর্টকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক হিসেবেও ব্যবহার করতে পারি।”
তিনি আরও লেখেন, “টিভি লাইসেন্স কারা পায় সেটা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ আছে। সেই দৃষ্টিকোণ থেকে এই রিপোর্ট ঠিকই আছে। এই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, বাংলাদেশে এর আগে ৫০টি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে, এর মধ্যে বর্তমানে চালু আছে ৩৬টি।”
উপ-প্রেস সচিব বলেছেন, “এই ৩৬টি চ্যানেলের মালিক কারা, এ নিয়ে অনেকেরই ধারণা আছে। গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্টে এসব মালিকের নাম স্পষ্টভাবে উল্লেখ করেছে। সৈনিক লীগের সভাপতি থেকে মুরগির ফার্মের মালিক, অনেকেই টিভি লাইসেন্স পেয়েছে। সরকারি দলের সাংসদ, সাংসদের ভাই-ভাতিজা, ভাবিদের কথা তো বাদই দিলাম। অনেকেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে লাইসেন্স পেয়েছে।”
তিনি বলেন, “আমাদের মিডিয়াগুলো এই বিষয় নিয়ে একটিও শব্দ করেনি। হয় তাদের সদিচ্ছা ছিল না, অথবা স্বাধীনতা ছিল না। এখন তারা করতে পারছে, কারণ গণমাধ্যমকে স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়া হয়েছে।”
শেষে আবুল কালাম আজাদ লেখেন, “আমরা আশা করব গণমাধ্যম তাদের এই স্বাধীনতাকে কাজে লাগাবে। এখন যদি কোনো নিয়মের ব্যত্যয় ঘটে, সেটাও যেন রিপোর্ট করে, আর অতীতে স্বাধীনতার অভাবে যা করতে পারেনি, সেগুলোর প্রতিও যেন আলোকপাত করে। সংবাদমাধ্যমের এই স্বাধীনতা আমাদের সমাজের স্বচ্ছতার জন্য খুবই জরুরি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

