এনসিপির সমাবেশে হামলায় উদ্বেগ ফখরুলের, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৬ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। এতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর এখন আবার দুষ্কৃতকারীরা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, এমনকি পুলিশ সদস্যদের আহত করা, এসবই সেই অপতৎপরতার বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সুযোগে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে। এর মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে এখনই দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে।’
তিনি বলেন, ‘এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কিছু নেই।’
বিবৃতিতে মির্জা ফখরুল গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেইসঙ্গে তিনি সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের আশু সুস্থতা কামনা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

