ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা চিত্রনায়িকা মাহিয়া মাহির পা ধোয়ালেন

ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা চিত্রনায়িকা মাহিয়া মাহির পা ধোয়ালেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে গেছেন তিনি। সর্বশেষ প্রতীক বরাদ্দ পেয়ে দ্বিগুণ উদ্যোমে মাঠে নেমেছেন এই চিত্রনায়িকা। এলাকাবাসীর প্রতিনিধি হতে দুয়ারে-দুয়ারে দৌড়ঝাঁপে ব্যস্ত তিনি।
তার সেই ব্যস্ততার মাঝে ঘটল এক কাণ্ড। তার নির্বাচনী আসনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা তাকে পা ধুইয়ে বরণ করে নিলেন। এ খবর মাহি নিজেই সামাজিক মাধ্যমকে জানিয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) মাহিয়া মাহি নিজের ফেসবুকে ১টি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, আদিবাসী নারীরা বেশ আয়োজন করে মাহির পা ধুইয়ে দিচ্ছেন। তারপর অভিনেত্রী মাহি সেই নারীকে জড়িয়ে ধরেন।
ফেসবুক ক্যাপশনে মাহি লেখেন, আদিবাসী ভাই ও বোনেরা আমাকে বরণ করে নিলেন। মা বোনদের মার্কা কি? ট্রাক ছাড়া আবার কি।
এর আগে প্রতীক পেয়ে মাহি জানান, পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করব। এলাকার জনগণ আমাকে যেভাবে ভালোবাসছে সেটা অব্যাহত থাকলে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করব।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন মাহি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

