চাকরি জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। অবরোধের কারণে শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যানবহন চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, আশপাশের সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেসরকারি অফিসগামীসহ সব কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অসুস্থ লোকদের বহনকারী গাড়ি যেতেও বাধা দিচ্ছে আন্দোলনকারী। হোটেল ‘ইন্টার কন্টিনেন্টাল’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও পল্টন প্রেসক্লাবগামী সকল সড়ক সম্পূর্ণ বন্ধ।

আউটসোর্সিং নীতিমালা সম্পূর্ণ বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি জাতীয়করণের দাবি করছেন আন্দোলনকারীরা। তারা বলেন, চাকরি থেকে বহিষ্কার চলবে না, নিয়মিত বেতন দিতে হবে।
এ সময় আন্দোলনকারীদের ছোট-বড় ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’, ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’ সহ নানা রকম স্লোগান দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

