জাবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জাবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া এই দাবিগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাবির কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকার সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত দাবি উপস্থাপন করেন তারা।
মিছিলে শিক্ষার্থীদের, ‘রাজনীতির অংশীদার এই মূহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘এক দফা এক দাবি চাই না কোনো রাজনীতি’, ‘ডান-বামের রাজনীতি, চাই না তোদের উপস্থিতি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় মিছিলে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, জাবিতে সকল ধরনের দলীয় লেজুড়বৃত্তিক শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী রাজনীতি বন্ধ করতে হবে, আর অতিদ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ জাকসু নির্বাচন দেয়া এবং গত ১৪ থেকে ১৭ জুলাই ক্যাম্পাসে মদদদাতা ও হামলাকারীদের ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় আইনে’ বিচার নিশ্চিত করা।
এ বিষয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো: কামরুল আহসান জানিয়েছেন, ‘হঠাৎ করেই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করা মব জাস্টিসের মতই ও বিরাজনীতিকরণেরই নামান্তর। তাই অংশীজন সকলের মতামতের ভিত্তিতে এটা নিষিদ্ধ করে দেওয়া হবে। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটু সময় দিতে হবে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

