ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কারাবন্দীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার (১৩ নভেম্বর) মো: নুর নবী চৌধুরী (৬২ ) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে ।
সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫ টায়,অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী আসিব ইকবালসহ কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মো: নুর নবী চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ইনচার্জ মো: বাচ্চু মিয়া। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নুর নবী চৌধুরীর মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
মৃত নুর নবী চৌধুরী কোন মামলায় বন্দী ছিলেন তা এখনো জানা যায়নি। তার বাবার নাম মো: ওসমান মুন্সি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

