দেশত্যাগের সময় বগুড়ার আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

ভারতে যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রিপন সরকার (৩২) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে গতকাল বিকেলে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন রিপন সরকার। তার নাম স্টপ লিস্টে থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর যাচাই-বাছাই শেষে জানা যায়, বগুড়া সদর থানায় তার নামে বিস্ফোরক ও নারী নির্যাতনের দুটি মামলা রয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন সরকার বগুড়া জেলা সদরের ঠেংগামারী গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তার পাসপোর্ট নম্বর—অ০৮০১৮৬৪৪।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, “আমাদের কাছে তথ্য ছিল বগুড়া জেলা আওয়ামী লীগ কর্মী রিপন সরকার ভারতে যাওয়ার চেষ্টা করবেন। এজন্য আগেই সতর্কতা জারি করা হয়। স্টপ লিস্টে থাকা তার নাম শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।” পরে রিপন সরকারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “বগুড়ায় তার বিরুদ্ধে মামলা থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সেখানকার পুলিশকে হস্তান্তর করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

