দেশে টানা অষ্টম দফায় কমেছে স্বর্ণের দাম

দেশে টানা ৮ম দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (০২ মে) নতুন মূল্যে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণে প্রতিভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৮৭৮ টাকা কমানো হয়েছে।
এর আগে, গত রবিবার (২১ এপ্রিল) শেষ বারের মতো স্বর্ণের দাম বেড়েছিল। সেদিন ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম হয়েছিল ১ লক্ষ ১৯ হাজার ৪২৮ টাকা, যা আগামীকাল শুক্রবার (০৩ মে) থেকে পাওয়া যাবে ১ লক্ষ ৯ হাজার ১৬৩ টাকায়। আজ বৃহস্পতিবার একই মানের প্রতিভরিতে দাম ছিল ১ লক্ষ ১১ হাজার ৪১ টাকা।
দেশে টানা অষ্টম দফায় আজ বিকালে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল শুক্রবার থেকে এই দাম কার্যকর করা হবে। একই সাথে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানোর সিদ্ধান নেয়া হয়েছে।

শুক্রবার (০৩ মে) থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ৯ হাজার ৩৫৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ৮ হাজার ৯৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ৭ হাজার ৬৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার মূল্য ৬ হাজার ৩৬৮ টাকা, যা আজ বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ৯ হাজার ৮৮ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার মূল্য ৭ হাজার ৭৯০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার মূল্য ৬ হাজার ৪৭৮ টাকা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৮২ কোটি টাকার চিনি ও ডাল কিনবে সরকার

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে চীনা কারখানা স্থাপনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

