দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের ১ ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১৭ হাজার ২৮২ টাকা।
শনিবার (১১ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো: মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রবিবার (১২ মে) থেকেই কার্যকর হবে।

এর আগে, গত ৮, ৬ ও ৫ মে ৩ দাফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। বুধবার (৮ মে) প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৫০২ টাকা, সোমবার (৬ মে) ৭৩৫ টাকা ও রবিবার (৫ মে) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ফলে ৪র্থ দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৮ হাজার ১১৯ টাকা। দাম বাড়ানোর আগে ৮ দফায় স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২৬২ টাকা কমানো হয়েছিলো। এরপর থেকে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম।
সোনার নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে ১ লক্ষ ১৭ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লক্ষ ১১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০৫ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

