ধর্ষণের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ: বগুড়ায় প্রতীকী ধর্ষকের মাথায় জম টুপি

দেশজুড়ে ঘটে যাওয়া ধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা। সোমবার(১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সাতমাথা থেকে ঢাকা-বগুড়া সড়ক দিয়ে ইয়াকুবিয়া মোড় হয়ে জলেশ্বরীতলা এলাকা প্রদক্ষিণ করে।
এসময় মিছিলে প্রতীকী এক দণ্ডপ্রাপ্ত ধর্ষককে রাখা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই প্রতীকী ধর্ষকের মাথায় জম টুপি পড়িয়ে কোমড়ে রশি বেঁধে দুই দিক থেকে দু’জন নারী শিক্ষার্থী তাকে টেনে নিয়ে যেতে দেখা যায়। প্রতিবাদ মিছিলে তাদের পেছনে থাকা প্রায় শতাধিক শিক্ষার্থী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আজ দুপুর ১২টার দিকে শিক্ষার্থী শহরের প্রাণ কেন্দ্র সাতমাথায় অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় সামাবেশে বক্তরা মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় পালিয়া থাকা অন্যান্য ধর্ষকদের অবিলম্বে গ্রেফতারসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

