পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন থাকলেও ফয়েজ আহমদ স্পষ্ট করে জানিয়েছেন, এমন কিছু ঘটছে না। তার ভাষায়, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না।’
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লেখেন, “অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতার দরকার নেই। কিন্তু বাংলাদেশের জন্য, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাঁর প্রয়োজন রয়েছে।”
তিনি আরও বলেন, “বরং এখন প্রয়োজন, পুরো ক্যাবিনেট আরও সক্রিয় হোক। উপদেষ্টারা যেন দৃশ্যমানভাবে কাজ করেন এবং সরকার কার্যকরভাবে জনগণের সামনে অগ্রগতি তুলে ধরতে পারে।”
পোস্টে সেনাবাহিনীর ভূমিকাও উঠে এসেছে। ফয়েজ আহমদ মন্তব্য করেন, “আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। সুতরাং রাজনৈতিক প্রসঙ্গে সেনাপ্রধানের মন্তব্য গ্রহণযোগ্য হয়নি। তবে সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান বজায় রাখতে হবে এবং আস্থা রাখতে হবে।”
তিনি স্পষ্ট করে বলেন, “কোনো হঠকারী সিদ্ধান্ত চলবে না। আর ইনক্লুসিভনেসের নামে কোনো দলকে পুনর্বাসনের দাবিও গ্রহণযোগ্য নয়।”
প্রধান উপদেষ্টা এই বিশেষ সহকারীর ভাষ্য মতে, এখন প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনায় বসা। “বিচ্ছিন্নতা নয়, সংলাপই পথ দেখাবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

