পহেলা বৈশাখ উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন পহেলা বৈশাখের উৎসব যেন আনন্দঘন ও নির্বিঘ্ন হয়, তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আশ্বস্ত করে বলেন, এ উৎসবকে ঘিরে বর্তমানে কোনো নিরাপত্তা হুমকি নেই। মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারাদেশে মানুষ আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করবে। এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো ঘাটতি থাকবে না।”
তিনি আরও জানান, পহেলা বৈশাখে জনসমাগম বেশি হয় বলে আগাম সতর্কতা হিসেবে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ এবং মোবাইল টিমের প্রস্তুতির পাশাপাশি র্যাব ও পুলিশ মাঠে থাকবে।
এ সময় সাম্প্রতিক কিছু এলাকায় গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রতিবাদে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন,“এই ধরনের কার্যকলাপ অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন কিছু না ঘটে, সে জন্য সরকার সতর্ক রয়েছে।”
উৎসব নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রশাসনকে সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

