প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় রোগীকে মারপিট

প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেওয়ায় ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের হাতে মারধরের শিকার হয়েছেন মোহাম্মদ আনিস নামের এক রোগী। শনিবার (০৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মোহাম্মদ আনিস বিএসএমএমইউ হাসপাতাল পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএসএমএমইউয়ের আউটডোরের মেডিসিন বিভাগে চিকিৎসা নিতে আসেন আনিস। ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য ঔষুধ কোম্পানির বেশ কয়েকজন প্রতিনিধি তাকে ঘিরে ধরেন।
এ সময় তিনি প্রেসক্রিপশনের ছবি তুলতে না দেয়ায় ১০-১২ জন লোক তার ওপর হামলা চালায়। সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের সামনেই তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী আনিসুর রহমান বলেন, বেধড়ক মারধরের কারণে তিনি খুবই অসুস্থ বোধ করছেন। তার পুরো শরীরে ব্যথা করছে। চিকিৎসা দরকার। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক।
অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ জানান, ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের এমন কর্মকাণ্ডে রীতিমতো বিরক্ত অন্যান্য রোগীরাও। তাদের অভিযোগ, চিকিৎসকরা তাদের কথামতো রিপোর্ট লিখছেন। ঔষুধও লিখছেন তাদের কথায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কিছু মোবাইল সাংবাদিক অপসাংবাদিকতা করছে: আতিকুর রহমান রুমন

ডেমরা পুলিশ লাইন্স থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ঈদ উদ্যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

নিখোঁজের ২৪ দিন পর কলাবাগান থানার এসআই উদ্ধার

৬ চীনা নাগরিকসহ অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার

