বগুড়া শহরে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বগুড়া শহরে নিখোঁজের ১ দিন পর মো: মাহদী হাসান (৪) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার নিশিন্দারা ধমক পাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বাড়ি থেকে এক নারীকে আটক করা হয়েছে।
নিহত মো: মাহদী হাসান সদর উপজেলার ধমক পাড়া এলাকার শফিকুলের ছেলে। আটককৃত নারীর নাম তাহমিনা (৩১)।
জানা গেছে, গতকাল সকালে শিশু মাহদী বাড়ির সামনে খেলাধুলা করছিলো। পরে সকাল ১১টা পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর একপর্যায়ে শিশু মাহদীর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বগুড়ার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শফিকুলের প্রতিবেশী তাহমিনার বাড়ি থেকে মাহদীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই বাড়িতে মুক্তিপণ দাবিসহ একটি চিরকুট পাওয়া যায়।
বগুড়া শহরে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজন নারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমনা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

