বগুড়ায় অতিরিক্ত মূল্যে বীজ বিক্রয়, সোনালী ট্রেডার্সকে জরিমানা

বগুড়ায় সরকারের নির্ধারিত মূল্যের চেয়েও অতিরিক্ত মূল্যে সরিষা ও ভুট্টার বীজ বিক্রয় করার দায়ে সোনালী ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। রবিবার (০৮ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের চকযাদু রোড এলাকায় ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় অভিযানে সহযোগিতা করেন বগুড়া সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের সদস্যরা।

বগুড়ায় অতিরিক্ত মূল্যে বীজ বিক্রয়ের দায়ে সোনালী ট্রেডার্সকে জরিমানা বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, সরকারের নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সরিষা ও ভুট্টার বীজ বিক্রয় করে আসছিল সোনালী ট্রেডার্স। এই অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

