বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৬ নেতাকর্মী বহিষ্কার

বিশেষ সংবাদ

বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে সংগঠনের বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍নিশ্চিত করেছেন।

বগুড়ায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাংগঠনিক সম্পাদক আল ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম শুভ, মোহন ইসলাম ও জোবায়ের সরদার সিহাব ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ লিখিতভাবে আগামী ৭ দিনের মধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

বগুড়া জেলা ছাত্রলীগ দুইভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে আছে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। অপরপক্ষ পরিচালনা করেন সহ সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও মাহফুজার রহমান।

গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ মিছিলে বগুড়া জেলা ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়।

সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে আধা ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমানসহ উভয়পক্ষের অন্তত ১৩ নেতাকর্মী আহত হন। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় পিকআপসহ চালককে আটক...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন। প্রশাসনের শীর্ষ পর্যায়ে চলমান...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

যাত্রাবাড়ীতে মুড়ির পিকআপে মিললো ৪৬ কেজি গাঁজা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মুড়িবোঝাই একটি পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির...

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—এমন সতর্কবার্তা...

‎বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

‎বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার...

বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

বগুড়া শহরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তা সামছুল...

মাদকবিরোধী অভিযানে কারবারির কামড়ে এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে এক মাদক কারবারির...