বগুড়ায় পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী রহিম গ্রেপ্তার

বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আব্দুর রহিম (৩২) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়ায় অভিযান চালিয়ে তার বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করে ডিবি একটি দল।
গ্রেপ্তারকৃত রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে। থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে শহরের কলোনি এলাকায় ২০১৮ সালের আলোচিত শাকিল হত্যা মামলাসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এসময় রহিমের শয়ন কক্ষের খাটের তোষকের নিচে লুকিয়ে রাখা আমেরিকান তৈরি ১টি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার এবং তাকে আটক করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

