বগুড়ায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে শ্রমিক নেতাসহ নিহত ৩

বগুড়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাসের ম্যানেজার মো: হান্নান মিয়া বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ফাইন মন্ডল এবং চেইন মাস্টার মো: আলমগীর হোসেন।
বগুড়ায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে শ্রমিক নেতাসহ তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নওগাঁগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হান্নান ও আলমগীর মারা যান।
পরে গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কার চালক ফাইন মন্ডলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মধ্যে তিনিও মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

