বগুড়ায় বিএনপির অফিসে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানো’কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম বিষয়টি নজরে আনেন। এরপরই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, গভীর রাতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কিছু কর্মী তাদের কার্যালয়ের দেয়ালে ও পাশের এলাকায় পোস্টার লাগিয়ে তাদের রাজনৈতিকভাবে হেয় করতে চেয়েছে। বিষয়টিকে তারা ‘উসকানিমূলক ও অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন।

শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, “আওয়ামী লীগের পোস্টার লাগিয়ে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী কাজ। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাই।”
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। “ঘটনার পর পরই পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে, ফলে এখন আর সেগুলোর অস্তিত্ব নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

