বগুড়ায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু, হাসপাতালে আরও ১০ জন

বগুড়ায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৮ মার্চ) রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে মদ পান করেন। পরবর্তীতে তারা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, আওরঙ্গজেব ওরফে চিংটু (পিতা: মৃত মোয়াজ্জেম হোসেন), ঠনঠনিয়া হাজিপাড়া, বগুড়া। মোঃ রাসেল (পিতা: মৃত আবু তালেব), হাড়িপাড়া বটতলা, বগুড়া। আবেদ আলী (পিতা: রাদেব হোসেন), ক্ষেতলাল, জয়পুরহাট। তাদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ জানান, “হাসপাতাল মর্গে তিনজনের লাশ রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ফরেনসিক রিপোর্ট ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আমাদের কাছে খবর এসেছে যে আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

