বগুড়ায় সেনা অভিযানে সন্ত্রাসী সিয়াম আটক

বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সিয়াম হোসেন (২২) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ১১টার দিকে শহরের সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
আটককৃত সিয়াম ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, ‘সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী। তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই সেনাবাহিনী এই অভিযান চালিয়েছে।’ আটক সিয়ামকে আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

