বগুড়ার শিবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ৫ শিক্ষার্থী বহিষ্কার

বগুড়ার শিবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার দায়ে পাঁচ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় মোট ১১ জন কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ সকাল ১০টা থেকে এসএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে উপজেলার গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কয়েকজন শিক্ষার্থী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করে। যার মাধ্যমে বাইরে থেকে আশা প্রশ্নের উত্তর খাতায় লেখার খবর পাওয়া য়ায়।
এমন তথ্যর ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কেন্দ্রের কক্ষগুলোতে তল্লাশি চালান। এ সময় ৫ জন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরে ওই ৫ শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ১১ জন কক্ষ পরিদর্শককে।

বগুড়ার শিবগঞ্জে পরীক্ষাকেন্দ্রে ৫ শিক্ষার্থী বহিষ্কার ও ১১ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে অসদুপায় অবলম্বন করার দায়ে ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই পাঁচ শিক্ষার্থী এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না।
তিনি আরও জানান বলেন, এ ছাড়াও দায়িত্ব অবহেলা করার কারণে ১১ কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যেন আর কখনো না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

