বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল চবি শিক্ষার্থীর

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে মো: ফাহিম আহমাদ পলাশ নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (০৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সম্মিলিত ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন ফাহিম। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু আশিক সরকার।
এর আগে, গত মঙ্গলবার (২৭ আগস্ট) ত্রাণবাহী একটি গাড়ি নোয়াখালীতে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফাহিম গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেকে ৮ দিন আইসিউতে থাকার পর ফাহিমের অবস্থার অবনতি হলে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বুধবার ভোরে সিএমএইচের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ফাহিমের বন্ধু আশিক সরকার বলেন, দুর্ঘটনার পর চমেক হাসপাতালেই ফাহিমের চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু পরবর্তীতে অবস্থার অবনতি ৮ দিন পর তাকে ঢাকায় নিয়ে আসি। কিন্তু ঢাকায় এনেও শেষ রক্ষ হলো না। ফাহিম আর আমাদের মাঝে নেই! বন্যার্তদের সাহায্য করতে গিয়ে নিজেই জীবন দিলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

