বিসিএস পরিক্ষায় প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি সারজিসের

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী এবং এর সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: সারজিস আলম। বুধবার (১৪ আগস্ট) রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি প্রশ্ন ফাঁসকারীদের শাস্তির দাবি জানান।
স্ট্যাটাসে সারজিস লিখেছেন, একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিলো এবং যারা ওই প্রশ্নগুলো কিনেছে এসব তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ ও শাস্তির আওতায় আনা হোক।
কিন্তু বাকি দশ হাজারের বেশি শিক্ষার্থী যারা মেধা, পরিশ্রম ও যোগ্যতার দ্বারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধু ওই কালপ্রিটদের জন্য তাদের সাথে এত বড় অন্যায় করা কখনো যৌক্তিক সমাধান হতে পারে না।
এ দুর্নীতির দায় আপনাদেরকেই নিতে হবে ৷ তাই পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রশ্ন ফাঁস ও প্রশ্ন ক্রয়ের সাথে জড়িত ছিলো তাদের সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন। কিন্তু অন্য দশ হাজারের বেশি শিক্ষার্থীদের জীবন থেকে ১ বছর নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

