বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে সিলেট অঞ্চল

বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে সিলেট অঞ্চল। এতে শহরের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে সোবহানীঘাট এলাকা পুরোপুরি তলিয়ে গেছে। এ এলাকার লোকজন নৌকা নিয়ে যাতায়াত করছেন।
এখানে চলাচলের জন্য নৌকা এখন একমাত্র বাহন হয়ে গেছে। এদিকে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এজন্য নগরীর বেশিরভাগ এলাকায় পানি ঢুকে পড়েছে।
সোমবার (১৭ জুন) সকাল এবং আগের রাতের টানা বৃষ্টিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সুরমা নদীর কানাইঘাটে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সবমিলিয়ে সিলেটে ৪টি নদীর ৬টি পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি রয়েছে। এজন্য সিলেটে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
অপরদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। আর এভাবে যদি পানি প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে পরিস্থিতি বসবাসের জন্য আরও কঠিন হবে বলে জানায় স্থানীয়রা।
সিলেটের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৭ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণেই নদ-নদীর পানি বাড়ছে। বন্যার শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া বিভিন্ন উপজেলায় বন্যার্থীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

