ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ২০ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে মাধবপুরগামী দিগন্ত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় উভয় বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের বিষয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: সারুয়ার আলম জানান, রবিবার সন্ধ্যা ৬টার পর শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে দিগন্ত বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দিগন্ত বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং শ্যামলী পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়।
এতে উভয় বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এর মধ্যে আশংকাজনক ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

