ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বলিরপোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর ৬টার দিকে মার্কেটের ১টি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই এ আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে এসে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মদি, মোবাইল ফোন, কাপড়, ফার্মেসি এবং ফল দোকানসহ অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই, এ বিষয়ে কমলনগর ফায়ার সার্ভিসের টিম লিডার মো: আব্দুল মজিদ জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ দুর্ঘটনায় ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
আংশিকভাবে পুড়ে গেছে আরও ২টি দোকান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কোন দোকান থেকে হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

