মবের নামে আগুন-ভাঙচুর? ‘এখন এসবের সুযোগ নেই’: সারজিসকে সেনা কর্মকর্তা

মবের নামে ভাঙচুর-অগ্নিসংযোগ আর চলবে না বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।
শনিবার (৩১ মে) মধ্যরাতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাসায় হামলার ঘটনায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সেখানে সারজিস আলমের সঙ্গে কথা বলেন ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তিনি সাফ জানিয়ে দেন, “মবের নামে যেসব গোষ্ঠী আগুন লাগায়, ঘরবাড়ি ভাঙে, নাশকতা করে—তাদের জন্য এখন আর কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে… এই বার্তাটা ক্লিয়ার—এই পার্টি বা ওই পার্টি না, যারা নাশকতা করে, তাদের রাস্তাটা বন্ধ।”
এরপর সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, “তদন্তের স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকা যেতেই পারে। তবে রাত ১টা–২টায় ডেকে নেওয়া অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। আমরা চাই, অফিস আওয়ারেই এসব বিষয় হোক।”
তবে সব নেতাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনার পর রাতে নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন সারজিস আলম। পোস্টে তিনি লিখেছেন, “রংপুরে ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদের বিব্রত করলে আগামীকাল আবার দেখা হবে রংপুরের রাজপথে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের ‘দ্য স্কাই ভিউ’ বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এই জিজ্ঞাসাবাদের আয়োজন করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

