ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ ভাই-বোন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসারের আরও ৩ জন যাত্রী। রবিবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজারে এই দুর্ঘটনা ঘটেছে।
ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষের বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াজেদ আলী জানান, রবিবার সকালে তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজারে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে শেরপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী ২ সহোদর ভাই-বোন মাসুরা মোকাদ্দাস আনাফ (১৬) ও ২ বছর বয়সী আনাস নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হয় আরও ৩ জন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

