যমুনার বুকেই বজ্রাঘাত, মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) বিকেল ৩টার দিকে উপজেলার দেবডাঙ্গা এলাকায় নদীর তীরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোনমতন হাওলাদার ও সবুজ হাওলাদার। তারা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়ইতলী গ্রামের কার্তিক হাওলাদারের পুত্র।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাছ ধরার উদ্দেশ্যে ওই দুই ভাই নৌকা নিয়ে যমুনায় অবস্থান করছিলেন। আজ বিকেলে যখন তারা মাছ ধরা শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই আকাশভেঙে নেমে আসে বজ্রপাত। দেবডাঙ্গা এলাকার যমুনা নদীর পশ্চিম তীরে থাকা নৌকায় সরাসরি বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই ভাই।

ঘটনার বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, “মোনমতন ও সবুজ ডিঙি নৌকায় মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাতে দু’জনেরই মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

বগুড়ায় মানহীন দই তৈরির দায়ে ২ কারখানায় জরিমানা

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে স্কুলবাস, প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

শিশু ধর্ষণ মামলায় শেরপুরের আব্দুল খালেকের মৃত্যুদণ্ড

