রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যু

রংপুরে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মো: আবু সাঈদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহত মো: আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসের ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেয়।

এর একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। এ সংঘর্ষে মো: আবু সাঈদ নামে বেরোবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রংপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান জানিয়েছেন, কোটা সংস্কারের দাবির ওই বিক্ষোভ মিছিলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররাও যোগ দিয়েছেন।
তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। একজন শিক্ষার্থী মারা গেছে বলে শুনেছি। তবে কীভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে বলতে পারছি না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

