রংপুরের পীরগাছায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

রংপুরের পীরগাছায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: আব্দুল জলিল (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় অপর শিক্ষক গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষক মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে পথে মধ্যে এই দুর্ঘটনায় তাঁরা আহত হলে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আব্দুল জলিল মারা যান। দুই জনের বাড়ি উপজেলার কান্দি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে।

রংপুরের পীরগাছায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহতের বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

