রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো: আজাদুল ইসলাম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (০২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তাম্বুলপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: আজাদুল ইসলাম উপজেলার ছাওলা ইউনিয়নের ভক্তের বাজার এলাকার মো: কাইয়ূম মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগাছা বাজার থেকে একটি মোটরসাইকেলযোগে আজাদুলসহ দুজন বাড়ির উদ্দ্যেশে রওনা দেন। পথে মধ্যে তাম্বুলপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আজাদুল নিহত হন। অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহতের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

